ই-পেপার
ব্রেকিং নিউজ
আন্তর্জাতিক ডেস্ক
আপডেট :২০ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ইমরান খানের সঙ্গে চুক্তি নিয়ে যা বলছে পাকিস্তান সরকার

পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে পাকিস্তান সরকারের কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রীর রাজনীতিবিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ খান। ভবিষ্যতেও কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি।

এর আগে পাকিস্তান সরকার ও কারাবন্দি পিটিআই প্রতিষ্ঠাতার মধ্যে চুক্তি হওয়ার ইঙ্গিত দিয়ে স্থানীয় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। তবে এমন খবর অস্বীকার করেন তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার।

বৃহস্পতিবার জিও নিউজের এক অনুষ্ঠানে সানাউল্লাহ জোর দিয়ে বলেন, ‘সরকার কখনো কোনো চুক্তির প্রস্তাব দেয়নি এবং দেবেও না।’

তিনি বলেন, সাবেক এই শাসক দলটির প্রতি সরকারের প্রস্তাব স্পষ্ট, তা হলো পাকিস্তানের স্থিতিশীলতার জন্য কাজ করা। তিনি বলেন, ‘পাকিস্তানকে শক্তিশালী করার জন্য আসুন বসে আলোচনা করি।’

ইরানে সামরিক পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিইরানে সামরিক পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি
সানাউল্লাহ জানান, গত ২৪ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি ও অন্যান্য সরকারি কর্মকর্তা পিটিআইয়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন। তবে পিটিআই প্রতিষ্ঠাতা সরকারের দেওয়া শর্তে রাজি না হওয়ায় বৈঠক কোনো ফল বয়ে আনেনি। সানাউল্লাহ ইমরানের অবস্থানের সমালোচনা করে একে ‘একগুঁয়েমি’ বলে অভিহিত করেন। তিনি বলেন, পিটিআই প্রতিষ্ঠাতা আলোচনার জন্য এমন শর্ত রেখেছিলেন, যা সরকারের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না।

তিনি আশ্বস্ত করে বলেন, কারাবন্দি ইমরান খানকে সম্ভাব্য সর্বোত্তম চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ আনোয়ার ইব্রাহিমের

ওয়ার্ল্ড ভিশনের অপুষ্ট শিশুমুক্ত প্রারম্ভিক সভা

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

জামায়াত বিশেষ প্রশিক্ষণ দিলো সংসদ সদস্যদের

টানা ২ দিন বৃষ্টির পূর্বাভাস

পাকিস্তানে বিস্ফোরণের জেরে ভবনধস, নিহত অন্তত ১৬

১০ দিনের মথ্যে চুক্তি না করলে ইরানে হামলার হুমকি ট্রাম্পের, পাল্টা হু‌শিয়া‌রি রা‌শিয়ার

চমকপ্রদ সিদ্ধান্তে ‘নতুন শুরুর’ বার্তা: প্রটোকল কমালেন প্রধানমন্ত্রী

ইমরান খানের সঙ্গে চুক্তি নিয়ে যা বলছে পাকিস্তান সরকার

ফজিলতপূর্ণ একটি মাস রমজান

১০

চলন্ত ট্রেন থেকে এসির কনডেন্সার কয়েল চুরি

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষা

১২

রমজানে ১০ লাখ পরিবারকে সুলভমূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৩

সচিবালয়ে প্রধানমন্ত্রী, যোগ দেবেন ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায়

১৪

খুলনা খাদ্য পরিবহণ ঠিকাদার সমিতির কর্মবিরতিতে অচল খাদ্যবিভাগ

১৫

ভারতের নৌ মহড়ায় বাংলাদেশসহ ৭০ দেশের অংশগ্রহণ

১৬

সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

১৭

আজ থেকে নতুন সময়সূচিতে সরকারি অফিস-আদালত-ব্যাংক

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান চীনের রাষ্ট্রদূত

১৯

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী

২০