ই-পেপার
ব্রেকিং নিউজ
সংবাদ এখন ডেস্ক
আপডেট :২২ জানুয়ারী ২০২৬, ২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত বদলালেন ট্রাম্প

গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান কতটা কঠোর হবে এ নিয়ে দাভোসে বিশ্বনেতাদের নজর ছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকেই। এক ঘণ্টার বেশি সময় ধরে দেয়া বক্তব্যে ট্রাম্প জানান, তিনি আর্কটিক অঞ্চলের এই ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিতে তাৎক্ষণিক আলোচনা চান। তবে এ লক্ষ্য অর্জনে তিনি অতিরিক্ত শক্তি প্রয়োগ করবেন না বলেও স্পষ্ট করেন। ইউরোপের দেশগুলোর ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকেও সরে আসেন তিনি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিবিসির খবরে এ তথ্য জানানো হয়। এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, ইউরোপের আটটি মিত্র দেশ তার পরিকল্পনার বিরোধিতা করলে তাদের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। কিন্তু বুধবার সন্ধ্যায় দেয়া এক চমকপ্রদ ঘোষণায় তিনি জানান, এই শুল্ক হুমকি আর কার্যকর থাকছে না এবং সাম্প্রতিক সব শুল্ক-সংক্রান্ত হুমকি প্রত্যাহার করা হয়েছে।

একই সঙ্গে ট্রাম্প গ্রিনল্যান্ড নিয়ে “ভবিষ্যৎ চুক্তির একটি কাঠামো” ঘোষণা করেন। ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে “খুবই ফলপ্রসূ” বৈঠকের পর এই অগ্রগতির কথা জানান তিনি। ট্রাম্পের এই ঘোষণার পর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে তাৎক্ষণিকভাবে বড় উত্থান দেখা যায়, যা ইউরোপীয় মিত্রদের জন্যও কিছুটা স্বস্তির ইঙ্গিত দিচ্ছে।

তবে এই ঘোষণার পরও অনেক প্রশ্ন রয়ে গেছে। গ্রিনল্যান্ডে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভূমিকা ঠিক কী হবে তা এখনও স্পষ্ট নয়। ফলে মিত্র দেশগুলো এখনও অনিশ্চয়তার মধ্যেই রয়েছে বলে মন্তব্য করেছেন বিবিসির ওয়াশিংটন প্রতিনিধি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুষ্ঠু ভোট হলে যেকোনো ফলাফলই বিএনপি মেনে নেবে : মাহদী আমিন

ভোটের মাঠে নামছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

যৌথ বাহিনীর অভিযানে ১৫শ রোহিঙ্গা আটক, অভিযান চলছে

দুর্নীতি দমনের কথা বলে ঋণখেলাপিদের মনোনয়ন কেন?

জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে সাবেক সেনাপ্রধান

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু

আজ থেকে ভোটের মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী

অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু

ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ

১০

থাইল্যান্ডে চলছে ভোটগ্রহণ, হচ্ছে সংবিধান বদলের প্রশ্নে গণভোটও

১১

রাজনীতি আমাদের পেশা নয়, এটা কর্তব্য হিসেবে নিয়েছি

১২

ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৩

জামায়াতের সঙ্গে ঐক্যে সরকার গঠন করবে না বিএনপি

১৪

কমার একদিন পরই বাড়ল সোনার দাম

১৫

খুলনার মুসলিম লীগ বিএনপি’র প্রার্থীকে সমর্থন দিচ্ছে

১৬

নগরীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

১৭

মাগুরায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

১৮

খুলনায় চাঁদার দাবিতে দোকানে তালা পরদিন ক্যাশ বাক্স লুট, বাড়িতে গুলি

১৯

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে দফায় দফায় সংঘর্ষ : ১৪৪ ধারা জা‌রি

২০