ই-পেপার
ব্রেকিং নিউজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারী ২০২৬, ৩:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আরোপ

‘শান্তিপূর্ণ বিক্ষোভ’কে সহিংস উপায়ে দমনের অভিযোগে ইরানের পাঁচ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর বাইরে তেলের আয় থেকে বিলিয়ন ডলার পাচারের অভিযোগে তালিকাভুক্ত করা হয়েছে ১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে।

সরাসরি নিষেধাজ্ঞার আওতায় পড়া ওই পাঁচ ব্যক্তি ইরানের নিরাপত্তা বিভাগের সঙ্গে যুক্ত। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন। এক বিবৃতিতে বেসেন্ট বলেন, ন্যায়ের দাবিতে রাজপথে নামা ইরানি জনগণের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই নিষেধাজ্ঞা আরোপের ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞাপ্রাপ্তদের মধ্যে আছেন, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলি লারিজানি। ওয়াশিংটনের অভিযোগ, তিনি বিক্ষোভ দমনে সমন্বয় করেছেন। বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগের আহ্বান জানিয়েছেন। এছাড়া, লোরেস্তান ও ফারস প্রদেশে দমনমূলক অভিযানের কারণে ইরানের আইনশৃঙ্খলা বাহিনী ও বিপ্লবী গার্ডের চারজন আঞ্চলিক কমান্ডারের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মার্কিন ট্রেজারি বিভাগ আরও ১৮ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম তালিকাভুক্ত করেছে। তাদের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর ও ব্রিটেনে থাকা কোম্পানির মাধ্যমে তেল বিক্রির অর্থ ‘শ্যাডো ব্যাংকিং’ নেটওয়ার্ক ব্যবহার করে পাচারের অভিযোগ আছে।

ট্রেজারি বিভাগের ভাষ্য, আড়ালে থাকা এসব নেটওয়ার্ক ও মানি এক্সচেঞ্জ হাউস ব্যবহার করে প্রতিবছর বিলিয়ন ডলার পাচার হয়। অথচ ইরানের সাধারণ মানুষ অর্থনৈতিক দুর্দশায় ভুগছে। তালিকাভুক্তদের যুক্তরাষ্ট্রে থাকা যেকোনো সম্পদ জব্দ হবে। কোনো মার্কিন নাগরিক তাদের সঙ্গে ব্যবসা করতে পারবেন না। পাশাপাশি, তালিকাভুক্ত প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন করলে বিদেশি আর্থিক প্রতিষ্ঠানগুলোও নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়বে।

ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপকে ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের অংশ হিসেবে দেখা হচ্ছে। ২০২৫ সালে ৮৭৫টির বেশি জাহাজ, উড়োজাহাজ ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন ট্রেজারি বিভাগ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুষ্ঠু ভোট হলে যেকোনো ফলাফলই বিএনপি মেনে নেবে : মাহদী আমিন

ভোটের মাঠে নামছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

যৌথ বাহিনীর অভিযানে ১৫শ রোহিঙ্গা আটক, অভিযান চলছে

দুর্নীতি দমনের কথা বলে ঋণখেলাপিদের মনোনয়ন কেন?

জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে সাবেক সেনাপ্রধান

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু

আজ থেকে ভোটের মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী

অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু

ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ

১০

থাইল্যান্ডে চলছে ভোটগ্রহণ, হচ্ছে সংবিধান বদলের প্রশ্নে গণভোটও

১১

রাজনীতি আমাদের পেশা নয়, এটা কর্তব্য হিসেবে নিয়েছি

১২

ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৩

জামায়াতের সঙ্গে ঐক্যে সরকার গঠন করবে না বিএনপি

১৪

কমার একদিন পরই বাড়ল সোনার দাম

১৫

খুলনার মুসলিম লীগ বিএনপি’র প্রার্থীকে সমর্থন দিচ্ছে

১৬

নগরীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

১৭

মাগুরায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

১৮

খুলনায় চাঁদার দাবিতে দোকানে তালা পরদিন ক্যাশ বাক্স লুট, বাড়িতে গুলি

১৯

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে দফায় দফায় সংঘর্ষ : ১৪৪ ধারা জা‌রি

২০