ই-পেপার
ব্রেকিং নিউজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারী ২০২৬, ৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ

দাবানলে পুড়ছে ভারতের উত্তরাখণ্ডের হিমালয়ের পার্বত্য বনাঞ্চল

শীতের মৌসুমে যেখানে সাদা বরফের চাদরে ঢাকা থাকার কথা হিমালয়, সেখানে এখন দাউদাউ করে জ্বলছে আগুন। উত্তরাখণ্ডের বিশ্ব বিখ্যাত ‘ভ্যালি অফ ফ্লাওয়ার্স’ এবং নন্দাদেবী জাতীয় উদ্যান সংলগ্ন বিস্তীর্ণ বনাঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল।

পরিস্থিতি এতটাই সঙ্কজনক যে আগুন নিয়ন্ত্রণে আনতে মাঠে নামাতে হয়েছে ভারতীয় বিমানবাহিনীর চপার হেলিকপ্টার। আর এত জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছে এই দাবানল যে মহাকাশের স্যাটেলাইট থেকেও চোখে পড়ছে আগুনের লেলিহান শিখা।

সংশ্লিষ্ট সূত্রে জনা গেছে, জানুয়ারি মাসের শুরু থেকেই  আগুনের সূত্রপাত হয়। আবহাওয়াবিদ ও বন দপ্তরের কর্তারা জানিয়েছেন, এ বারের শীতে হিমালয়ের এই অংশে তুষারপাত ও বৃষ্টি প্রায় হয়নি বললেই চলে। এই তীব্র শুষ্কতার কারণে জঙ্গলের মাটি ও গাছপালা শুকিয়ে কার্যত বারুদের স্তূপে পরিণত হয়েছে। ফলে দুর্গম পাহাড়ি এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল। ইতোমধ্যেই উত্তরাখণ্ডের জন্য ১ হাজার ৬০০-এর বেশি সতর্কবার্তা জারি করেছে ‘ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া’।

পরিবেশবিদদের মতে. জলবায়ু পরিবর্তনের জেরে শীতকাল ক্রমশ উষ্ণ ও শুষ্ক হয়ে উঠছে। এটাই এই ধরনের দাবানলের প্রধান কারণ। তারা জানিয়েছেন, এই আগুনে হুমকির মুখে পড়েছে হিমালয়ের অমূল্য জীববৈচিত্র্য। সেই সঙ্গে ভূমিক্ষয় ও ধসের আশঙ্কাও বহুগুণে বেড়ে গিয়েছে।

ইউরোপীয় স্যাটেলাইট চিত্রেও ধরা পড়েছে এই আগুনের ভয়াবহ রূপ। কোপারনিকাস সেন্টিনেল-২ মিশন মহাকাশ থেকে উত্তরাখণ্ডের দাবানলের একটি ছবি তুলেছে। ছবিটি ২০২৫ সালের ৯ ডিসেম্বরের। তবে ২০২৬-এর জানুয়ারিতে পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি, বরং নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভের কিছু অংশও নতুন করে তীব্র দাবানলের কবলে পড়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুষ্ঠু ভোট হলে যেকোনো ফলাফলই বিএনপি মেনে নেবে : মাহদী আমিন

ভোটের মাঠে নামছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

যৌথ বাহিনীর অভিযানে ১৫শ রোহিঙ্গা আটক, অভিযান চলছে

দুর্নীতি দমনের কথা বলে ঋণখেলাপিদের মনোনয়ন কেন?

জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে সাবেক সেনাপ্রধান

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু

আজ থেকে ভোটের মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী

অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু

ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ

১০

থাইল্যান্ডে চলছে ভোটগ্রহণ, হচ্ছে সংবিধান বদলের প্রশ্নে গণভোটও

১১

রাজনীতি আমাদের পেশা নয়, এটা কর্তব্য হিসেবে নিয়েছি

১২

ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৩

জামায়াতের সঙ্গে ঐক্যে সরকার গঠন করবে না বিএনপি

১৪

কমার একদিন পরই বাড়ল সোনার দাম

১৫

খুলনার মুসলিম লীগ বিএনপি’র প্রার্থীকে সমর্থন দিচ্ছে

১৬

নগরীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

১৭

মাগুরায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

১৮

খুলনায় চাঁদার দাবিতে দোকানে তালা পরদিন ক্যাশ বাক্স লুট, বাড়িতে গুলি

১৯

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে দফায় দফায় সংঘর্ষ : ১৪৪ ধারা জা‌রি

২০