ই-পেপার
ব্রেকিং নিউজ
📢 চানখারপুলে ৬ হত্যা মামলার রায় পিছিয়ে ২৬ জানুয়ারি 📢 হাইকোর্টের রায় স্থগিত, কুমিল্লা-২ আসনে ইসির সীমানা অনুযায়ী হবে নির্বাচন 📢 ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার 📢 বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি : জামায়াত আমির 📢 মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ 📢 ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা 📢 চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র‍্যাব কর্মকর্তা নিহত 📢 তারেক রহমানের সঙ্গে ১১ দেশের কূটনৈতিকের বৈঠক 📢 ‘হ্যাঁ’তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে: প্রধান উপদেষ্টা 📢 খুলনা-৪ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের মাওলানা সাখাওয়াত
আন্তর্জাতিক ডেস্ক
আপডেট :১০ জানুয়ারী ২০২৬, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে বিক্ষোভ ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ছাড়িয়েছে ২০০

????? ??????? ???? ????????? ??????, ???? ???????? ???

ইরান জুড়ে ছড়িয়ে পড়েছে ব্যাপক বিক্ষোভ। শুরুতে শুধু অর্থনৈতিক সংকট নিয়ে ক্ষোভ জানালেও বিক্ষোভকারীরা এখন সরকারের বিরুদ্ধে আন্দোলন করছেন। বিক্ষোভ নিয়ন্ত্রণে শাসকগোষ্ঠী যেমন গুলি চালাচ্ছে, তেমনি বিক্ষোভকারীরাও পাল্টা হামলা চালাচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে রাজধানী তেহরানের এক চিকিৎসক যুক্তরাষ্ট্রের টাইম সাময়িকীকে জানান, তেহরানের ছয়টি হাসপাতালে অন্তত ২১৭ জন বিক্ষোভকারীর মৃত্যুর খবর রেকর্ড করা হয়েছে, যাদের ‘অধিকাংশই গুলিবিদ্ধ’ হয়ে প্রাণ হারান।

হতাহতের এই সংখ্যার বিষয়ে অবশ্য ইরানের সরকার এখনো কোনো মন্তব্য করেনি। এর আগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত থেকে প্রায় সম্পূর্ণভাবে দেশটিতে ইন্টারনেট ও টেলিযোগাযোগ বন্ধ করে দেয়া হয়। ওই চিকিৎসক দাবি করেন, শুক্রবার (৯ জানুয়ারি) হাসপাতাল থেকে মৃতদেহ সরিয়ে নিয়ে যায় কর্তৃপক্ষ। তার ভাষ্য অনুযায়ী নিহতদের বেশিরভাগই তরুণ।

শুক্রবার ইরানি মানবাধিকার সংগঠন এইচআরএএনএ শুক্রবার জানায়, ২৮ ডিসেম্বর বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে অন্তত ৬২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৪৮ জন বিক্ষোভকারী।

একই দিনে তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার পশ্চিমাঞ্চলীয় শহর কেরমানশাহে বিক্ষোভ চলাকালে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আট সদস্য নিহত হয়েছেন।

মানবাধিকার সংগঠনগুলো শুক্রবার চিকিৎসকের দেওয়া সংখ্যার তুলনায় অনেক কম মৃত্যুর হিসাব প্রকাশ করে, যদিও প্রতিবেদন পদ্ধতির পার্থক্য এই ব্যবধানের কারণ হতে পারে। ওয়াশিংটন ডিসিভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি, যারা কেবল শনাক্ত হওয়া নিহতদের হিসাব রাখে, জানায়—বিক্ষোভ শুরুর পর থেকে অন্তত ৬৩ জন মারা গেছে, যার মধ্যে ৪৯ জন বেসামরিক নাগরিক।

প্রসঙ্গত, বর্তমানে ইরানের ৩১টি প্রদেশজুড়ে ছড়িয়ে পড়া এই বিক্ষোভের সূচনা হয়েছিল ভেঙে পড়া অর্থনীতির বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে। তবে খুব দ্রুতই তা বিস্তৃত হয়ে ইসলামি প্রজাতন্ত্র উৎখাতের দাবিতে রূপ নেয়। শান্তিপূর্ণভাবে শুরু হলেও পরে বিক্ষোভকারীরা সরকারি স্থাপনায় হামলা শুরু করে, ভাঙচুর করে বিপ্লবী গার্ড বাহিনীর প্রয়াত কমান্ডার কাসেম সোলাইমানির ভাস্কর্যও।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির অভিযোগের পর জামায়াত-এনসিপিসহ ৪ দলকে ইসির সতর্কবার্তা

নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে: প্রধান উপদেষ্টা

চানখারপুলে ৬ হত্যা মামলার রায় পিছিয়ে ২৬ জানুয়ারি

হাইকোর্টের রায় স্থগিত, কুমিল্লা-২ আসনে ইসির সীমানা অনুযায়ী হবে নির্বাচন

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার

বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি : জামায়াত আমির

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র‍্যাব কর্মকর্তা নিহত

তারেক রহমানের সঙ্গে ১১ দেশের কূটনৈতিকের বৈঠক

১০

‘হ্যাঁ’তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে: প্রধান উপদেষ্টা

১১

খুলনা-৪ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের মাওলানা সাখাওয়াত

১২

নির্বাচন কমিশন বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে: এনসিপি

১৩

নির্বাচন কমিশন বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে: এনসিপি

১৪

খুলনায় অসুস্থ কবি আব্দুল হাই সিকদার, হাসপাতালে ভর্তি

১৫

আলিফ হত্যা : চিন্ময়সহ ৩৯ আসামির বিচার শুরু

১৬

শোকজের জবাবে বিসিবিকে নাজমুল বললেন, ‘জনপ্রিয়’ হয়ে গেছেন

১৭

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ২১

১৮

ম্যাজিস্ট্রেটকে ‘আঙুল উঁচিয়ে’ হুমকি, রুমিন ফারহানাকে তলব

১৯

চীনে ইতিহাসে সবচেয়ে কম জন্মহারের রেকর্ড

২০