ই-পেপার
ব্রেকিং নিউজ
📢 বাংলাদেশের সমর্থনে এবার আইসিসিকে চিঠি পাঠাল পিসিবি 📢 খুলনা বিভাগে ৩৫ জনের প্রত্যাহার, ৩৬ আসনে চূড়ান্ত প্রার্থী ২০১ 📢 আত্মসমর্পণ করলেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ 📢 ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞা বাড়াল পাকিস্তান 📢 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ শুরু 📢 দুই দশক পর আজ সিলেট যাচ্ছেন তারেক রহমান 📢 বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত 📢 যশোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত যুবক গণপিটুনিতে নিহত 📢 ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর গোটা পৃথিবীর এক নজিরবিহীন দৃষ্টান্ত’ 📢 বিএনপির অভিযোগের পর জামায়াত-এনসিপিসহ ৪ দলকে ইসির সতর্কবার্তা
সংবাদ এখন ডেস্ক
আপডেট :০৯ জানুয়ারী ২০২৬, ২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ইসরাইলি হামলা, ৫ শিশুসহ নিহত ১৪

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কা না করেই গাজা উপত্যকাজুড়ে বিমান ও স্থল হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গাজার বিভিন্ন এলাকায় ইসরাইলি বাহিনীর পৃথক হামলায় ৫ শিশুসহ অন্তত ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত মানুষের তাঁবু লক্ষ্য করে চালানো হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। এছাড়া গাজা সিটির জাইতুন পাড়ায় আরেক হামলায় নিহত হয়েছেন ৪ জন। মধ্যাঞ্চলীয় বুরেজ ও নুসেইরাত এলাকায়ও ভয়াবহ বোমাবর্ষণ করেছে দখলদার ইসরাইল।

উত্তর গাজার জাবালিয়া এলাকায় ইসরাইলি গুলিতে হামসা হুসৌ নামের ১১ বছর বয়সী এক ফিলিস্তিনি কন্যাশিশু নিহত হয়েছে। তার চাচা খামিস হুসৌ গণমাধ্যমকে জানান, পরিবারের সবার চিৎকারে তার ঘুম ভাঙে এবং তিনি হামসাকে রক্তরঞ্জিত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১১ অক্টোবর থেকে শুরু হওয়া পরবর্তী দফার ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৪২৫ জন ফিলিস্তিনি নিহত এবং ১২০৬ জন আহত হয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সমর্থনে এবার আইসিসিকে চিঠি পাঠাল পিসিবি

খুলনা বিভাগে ৩৫ জনের প্রত্যাহার, ৩৬ আসনে চূড়ান্ত প্রার্থী ২০১

আত্মসমর্পণ করলেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ

ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞা বাড়াল পাকিস্তান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ শুরু

দুই দশক পর আজ সিলেট যাচ্ছেন তারেক রহমান

বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

যশোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত যুবক গণপিটুনিতে নিহত

‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর গোটা পৃথিবীর এক নজিরবিহীন দৃষ্টান্ত’

বিএনপির অভিযোগের পর জামায়াত-এনসিপিসহ ৪ দলকে ইসির সতর্কবার্তা

১০

নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে: প্রধান উপদেষ্টা

১১

চানখারপুলে ৬ হত্যা মামলার রায় পিছিয়ে ২৬ জানুয়ারি

১২

হাইকোর্টের রায় স্থগিত, কুমিল্লা-২ আসনে ইসির সীমানা অনুযায়ী হবে নির্বাচন

১৩

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার

১৪

বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি : জামায়াত আমির

১৫

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ

১৬

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

১৭

চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র‍্যাব কর্মকর্তা নিহত

১৮

তারেক রহমানের সঙ্গে ১১ দেশের কূটনৈতিকের বৈঠক

১৯

‘হ্যাঁ’তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে: প্রধান উপদেষ্টা

২০