ই-পেপার
ব্রেকিং নিউজ
সংবাদ এখন ডেস্ক
আপডেট :২৩ জানুয়ারী ২০২৬, ১২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন ঘিরে ১২ দিন মাঠে থাকবে যৌথ বাহিনী

আসন্ন সংসদ নির্বাচন ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সংসদ নির্বাচন ও গণভোট কেন্দ্র করে সারা দেশে যৌথ বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

প্রধান উপদেষ্টার কার্যালয়ে উচ্চপর্যায়ের সভায় স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি এ ঘোষণা দেন। তিনি জানান, নির্বাচনের আগের চার দিন, ভোটের দিন ও পরের সাত দিনসহ মোট ১২ দিন মাঠে থাকবে যৌথ বাহিনী। গতকাল বুধবার থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক টিম ২৪ ঘণ্টা পরিস্থিতি মনিটরিং করছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, শান্তিপূর্ণ নির্বাচনের প্রস্তুতি নিয়ে বাহিনীকে দায়িত্ব পালনের নির্দেশনা দেয়া হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতির আগাম তথ্য পেলেই ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, ‘প্রচারণার ক্ষেত্রে প্রার্থী ও নেতাকর্মীদের করণীয় বিষয়ে অবহিত করা হয়েছে। পুলিশকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।’

নির্বাচনে আনসার ও ভিডিপির ৫ লাখ ৫৫ হাজার ৯৫৮ জন সদস্য দায়িত্ব পালন করবেন। বাহিনীর মুখপাত্র মো. আশিকউজ্জামান জানান, সারা দেশে ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্রের প্রতিটিতে ১৩ জন করে সদস্য থাকবেন। তারা ভোট শুরু থেকে শেষ পর্যন্ত কেন্দ্রেই অবস্থান করবেন।

আশিকউজ্জামান বলেন, ১৩ জনের মধ্যে তিনজন অস্ত্রসহ থাকবেন। একজন প্রিসাইডিং অফিসারের এবং দুজন কেন্দ্রের নিরাপত্তা দেবেন। বাকি ১০ জনের মধ্যে ৬ জন পুরুষ ও ৪ জন নারী সদস্য লাঠি হাতে থাকবেন।

তিনি বলেন, সারা দেশে ১ হাজার ১৯১টি ব্যাটালিয়ন আনসার স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তারা মাঠে সক্রিয় থাকবেন। তবে এর আগেও বিভিন্ন এলাকায় টহল জারি রাখা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুষ্ঠু ভোট হলে যেকোনো ফলাফলই বিএনপি মেনে নেবে : মাহদী আমিন

ভোটের মাঠে নামছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

যৌথ বাহিনীর অভিযানে ১৫শ রোহিঙ্গা আটক, অভিযান চলছে

দুর্নীতি দমনের কথা বলে ঋণখেলাপিদের মনোনয়ন কেন?

জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে সাবেক সেনাপ্রধান

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু

আজ থেকে ভোটের মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী

অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু

ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ

১০

থাইল্যান্ডে চলছে ভোটগ্রহণ, হচ্ছে সংবিধান বদলের প্রশ্নে গণভোটও

১১

রাজনীতি আমাদের পেশা নয়, এটা কর্তব্য হিসেবে নিয়েছি

১২

ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৩

জামায়াতের সঙ্গে ঐক্যে সরকার গঠন করবে না বিএনপি

১৪

কমার একদিন পরই বাড়ল সোনার দাম

১৫

খুলনার মুসলিম লীগ বিএনপি’র প্রার্থীকে সমর্থন দিচ্ছে

১৬

নগরীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

১৭

মাগুরায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

১৮

খুলনায় চাঁদার দাবিতে দোকানে তালা পরদিন ক্যাশ বাক্স লুট, বাড়িতে গুলি

১৯

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে দফায় দফায় সংঘর্ষ : ১৪৪ ধারা জা‌রি

২০