ই-পেপার
ব্রেকিং নিউজ
সংবাদ এখন ডেস্ক
আপডেট :২১ জানুয়ারী ২০২৬, ১২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

যশোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত যুবক গণপিটুনিতে নিহত

যশোরের চৌগাছায় জমি নিয়ে বিরোধে রফিকুল ইসলাম (৪২) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা ও হামলাকারী পলাশ (৩৭) গণপিটুনিতে নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত দু’জনের বাড়ি সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জগহাটি গ্রামের রফিকুল ইসলাম কিছুদিন আগে একই গ্রামের হযরত আলীর ছেলে পলাশের কাছ থেকে জমি ক্রয় করেন। ওই জমিতে পলাশ তার মা ও বোনকে দিয়ে ‘হক সেবা’ করান, যা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রফিকুল ইসলাম জমি থেকে ওই হক সেবা তুলে নিতে পলাশকে চাপ দিয়ে আসছিলেন। এরই জেরে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রফিকুল ইসলাম সলুয়া বাজারে নিজের দোকান খোলার জন্য বাড়ি থেকে বের হন। তিনি সলুয়া কলেজ সংলগ্ন একটি স’মিলের সামনে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা পলাশ ধারালো হাসুয়া দিয়ে তার মাথা ও মুখমণ্ডলে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়রা গুরুতর আহত রফিকুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। তবে ঢাকা নেওয়ার পথে নড়াইল পৌঁছালে তার মৃত্যু হয়।

এদিকে, হামলার পর পালানোর সময় স্থানীয়রা পলাশকে ধরে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী জানায়, নিহত রফিকুল ইসলাম এলাকায় শান্তিপ্রিয় মানুষ হিসেবে পরিচিত ছিলেন। অপরদিকে পলাশ এলাকায় মাদকসেবী ও বখাটে হিসেবে পরিচিত।

থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করীম জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের মাঠে নামছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

যৌথ বাহিনীর অভিযানে ১৫শ রোহিঙ্গা আটক, অভিযান চলছে

দুর্নীতি দমনের কথা বলে ঋণখেলাপিদের মনোনয়ন কেন?

জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে সাবেক সেনাপ্রধান

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু

আজ থেকে ভোটের মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী

অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু

ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ

থাইল্যান্ডে চলছে ভোটগ্রহণ, হচ্ছে সংবিধান বদলের প্রশ্নে গণভোটও

১০

রাজনীতি আমাদের পেশা নয়, এটা কর্তব্য হিসেবে নিয়েছি

১১

ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১২

জামায়াতের সঙ্গে ঐক্যে সরকার গঠন করবে না বিএনপি

১৩

কমার একদিন পরই বাড়ল সোনার দাম

১৪

খুলনার মুসলিম লীগ বিএনপি’র প্রার্থীকে সমর্থন দিচ্ছে

১৫

নগরীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

১৬

মাগুরায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

১৭

খুলনায় চাঁদার দাবিতে দোকানে তালা পরদিন ক্যাশ বাক্স লুট, বাড়িতে গুলি

১৮

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে দফায় দফায় সংঘর্ষ : ১৪৪ ধারা জা‌রি

১৯

৮ ফেব্রুয়ারি বিএনপির ঢাকার নির্বাচনি জনসভা বাতিল

২০