ই-পেপার
ব্রেকিং নিউজ
সংবাদ এখন ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারী ২০২৬, ১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

সুন্দরবনে ১শ’ কেজি হরিণের মাংসসহ ফাঁদ জব্দ

সুন্দরবনের কাগাদোবেকিতে ১শ’ কেজি হরিণের মাংসসহ ৪ হাজার মিটার ফাঁদ জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ জানুয়ারি (সোমবার) বিকাল ৪টায় কোস্ট গার্ড স্টেশন কাগাদোবেকি কর্তৃক খুলনার কয়রা থানাধীন সুন্দরবনের ঘোলের খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১শ’ কেজি হরিণের মাংসসহ ৪ হাজার মিটার হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়। এসময় হরিণ শিকারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত হরিণের মাংস এবং ফাঁদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাগাদোবেকি ফরেস্ট টহল ফাঁড়ির নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুষ্ঠু ভোট হলে যেকোনো ফলাফলই বিএনপি মেনে নেবে : মাহদী আমিন

ভোটের মাঠে নামছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

যৌথ বাহিনীর অভিযানে ১৫শ রোহিঙ্গা আটক, অভিযান চলছে

দুর্নীতি দমনের কথা বলে ঋণখেলাপিদের মনোনয়ন কেন?

জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে সাবেক সেনাপ্রধান

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু

আজ থেকে ভোটের মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী

অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু

ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ

১০

থাইল্যান্ডে চলছে ভোটগ্রহণ, হচ্ছে সংবিধান বদলের প্রশ্নে গণভোটও

১১

রাজনীতি আমাদের পেশা নয়, এটা কর্তব্য হিসেবে নিয়েছি

১২

ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৩

জামায়াতের সঙ্গে ঐক্যে সরকার গঠন করবে না বিএনপি

১৪

কমার একদিন পরই বাড়ল সোনার দাম

১৫

খুলনার মুসলিম লীগ বিএনপি’র প্রার্থীকে সমর্থন দিচ্ছে

১৬

নগরীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

১৭

মাগুরায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

১৮

খুলনায় চাঁদার দাবিতে দোকানে তালা পরদিন ক্যাশ বাক্স লুট, বাড়িতে গুলি

১৯

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে দফায় দফায় সংঘর্ষ : ১৪৪ ধারা জা‌রি

২০